নগর উন্নয়ন পরিকল্পনায় শাবিপ্রবির...
সিলেটের নগর উন্নয়ন পরিকল্পনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে...
ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষায় অগ্রগতির পাশাপাশি বিশ্বমানের গবেষণায়ও অবদান রাখছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারের বার্ষিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বমানের জার্নালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষকদের মোট ৩৯৫টি নিবন্ধ প্রকাশিত ও ইনসেনটিভপ্রাপ্ত হয়েছে।
প্রকাশিত গবেষণার গুণগত মানের দিক থেকে মোট ৩৯৫টি পাবলিকেশনের মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ২০৭টি স্থান পেয়েছে শীর্ষমানের কিউ১ (ফার্স্ট কোয়ার্টাইল) জার্নালে। আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার গ্রহণযোগ্যতা নির্ধারণে কিউ১ জার্নালকে সর্বোচ্চ মানদণ্ড ধরা হয় বলে জানিয়েছেন কতৃপক্ষ। এছাড়া অর্জিত ফলাফলে কিউ২ ক্যাটাগরির জার্নালে ১০৯টি, কিউ৩ জার্নালে ৫৮টি এবং কিউ৪ জার্নালে ২১টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
বিভাগ ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায় তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগ। এককভাবে বিভাগটি সর্বোচ্চ ৫৬টি গবেষণাপত্র প্রকাশ করেছে, যা মোট অর্জনের ১৪ শতাংশের বেশি। এফইটি বিভাগের ৫৬টি গবেষণার মধ্যে ৪১টি-ই প্রকাশিত হয়েছে কিউ১ জার্নালে। এ ছাড়া বিভাগটি কিউ২-তে ৯টি, কিউ৩-তে ২টি এবং কিউ৪-এ ৪টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
গবেষণাপত্র প্রকাশের সার্বিক তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তিনটি বিভাগ-ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইস), বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) এবং পরিসংখ্যান বিভাগ। এই তিনটি বিভাগের গবেষকরা ৩৩টি করে গবেষণাপত্র প্রকাশ করেছেন। এর মধ্যে এফইস বিভাগের ২৫টি, বিএমবি বিভাগের ২৩টি এবং পরিসংখ্যান বিভাগের ১৩টি নিবন্ধ কিউ১ জার্নালে প্রকাশিত হয়েছে।
এছাড়া প্রকাশনার ধারাবাহিকতায় যৌথভাবে তৃতীয় শীর্ষ অবস্থান অর্জন করেছে রসায়ন (সিএইচই) বিভাগ, যাদের মোট ২৮টি নিবন্ধ প্রকাশিত হয়েছে (যার মধ্যে ১৬টি কিউ১ জার্নালে)।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রধান বিভাগগুলোর মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ ২৪টি এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (জিইই) বিভাগ ২০টি গবেষণাপত্র প্রকাশ করেছে। এছাড়াও গণিত বিভাগ ১৫টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স (সিইপি), ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ও সমাজবিজ্ঞান বিভাগ ১৪টি করে, ব্যবসায় প্রশাসন ১৩টি, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) ও অর্থনীতি ১২টি করে এবং সমুদ্রবিজ্ঞান বিভাগ ১০টি নিবন্ধ প্রকাশ করেছে।
প্রকৌশল ও অন্যান্য বিভাগের মধ্যে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ ৯টি, আর্কিটেকচার, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও সমাজকর্ম বিভাগ ৭টি করে গবেষণাপত্র প্রকাশ করেছে।
অন্যদিকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ৬টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমইই) বিভাগ ৫টি নিবন্ধ প্রকাশ করেছে। এমনকি এমইই বিভাগের সবকটি গবেষণাই কিউ১ ক্যাটাগরির জার্নালে প্রকাশিত হয়েছে।
এছাড়া পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ৪টি, পদার্থবিজ্ঞান ৩টি এবং ইংরেজি বিভাগ ২টি গবেষণাপত্র প্রকাশ করেছে।
এ বিষয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় গবেষণা সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শাহ আতিকুল হক বলেন, "গত বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের মোট পাবলিকেশন ৩৯৫টি। এর মধ্যে কিউ১ জার্নালে সবচেয়ে বেশি পাবলিকেশন। তার মানে এটা ইন্ডিকেট করে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা অনেক কোয়ালিটিফুল।"
তিনি আরও বলেন, "গুনগত গবেষণার মান আরও কিভাবে বৃদ্ধি করা যায় সেটার ক্ষেত্রে আমরা প্রাতিষ্ঠানিকভাবে চেষ্টা করবো। পাশাপাশি গবেষকরা যাতে আরও ভালোভাবে গবেষণা করতে পারে, সেটার কমফর্টেবল জোন তৈরিতে সহযোগিতা অব্যহত থাকবে।"
এসএ/সিলেট
সিলেটের নগর উন্নয়ন পরিকল্পনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে...
নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। পাসের হার ও...
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর)। এদিন সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও...