ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক...
ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেটে এক আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) এই শুভেচ্ছা মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজারস্থ সিলেট সিটি কর্পোরেশনের সামনে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। এতে মহানগর, জেলা, বিভিন্ন কলেজ ও ইউনিট ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও শ্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানান, যার ফলে সমগ্র এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি, সিলেট ল’কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা সপ্তাংশু দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, আব্দুস সালাম ভূঁইয়া, সিলেট ল’কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, এস এ ডালিম, হাসানুক হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, নাহিদ আহমদ অপি, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা মুরাদ আহমদ, মোশাররফ রহমান আসিফ, মাহমুদুর রহমান মাহিন, সিলেট জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন চৌধুরী ও ইসতিয়াক আহমদ রোহান, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক বাঁধন ইসলাম এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদল নেতা মাসুদ আহমদ, রাজু আহমদ নাঈম, আতিকুর রহমান আতিক, নাবিল আহমদ ও ইমতিয়াজ মাহিন, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা রাসেল গাজী, রুহুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা খালেদ আহমদ প্রমুখ।
এসএ/সিলেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক...
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শতবর্ষ উদযাপনের লোগো, স্লোগান ও বিভিন্ন...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট ওয়াসা’র চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মীনি ডাঃ জুবায়দা রহমান...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের...