চিকিৎসকের সনদ না থাকায়...
সিলেট থেকে লন্ডনগামী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় বিমানে উঠতে দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৩১ অক্টোবর)...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
এ সময় পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি মেশিন ভেঙে অকেজো করা হয়েছে। পাশাপাশি আরও চারটি মেশিন জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত জাফলংয়ের মন্দিরের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ উদ্দিন, গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায়, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার ইকবাল হোসেন সরকারসহ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাফলংয়ের ইসিএভুক্ত মন্দিরের জুম এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ফেলোডার, এক্সকাভেটর, বোমা মেশিন ও লিস্টার মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ওই এলাকায় অভিযান শুরু করে টাস্কফোর্স।
অভিযানকালে পাথর উত্তোলনের গর্তগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় ২০টি মেশিন ভেঙে অকেজো করার পাশাপাশি চারটি মেশিন জব্দ করা হয়।
অভিযান শেষে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই সেখানে অবৈধভাবে মাটি বা পাথর কেটে পরিবেশের ক্ষতি করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পরিবেশবিধ্বংসী এসব যন্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে মামলা দায়ের ও টাস্কফোর্সের তৎপরতা অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট থেকে লন্ডনগামী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় বিমানে উঠতে দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৩১ অক্টোবর)...
সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। অন্যদিকে, তিনটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্ট হয়ে দিলদার হোসেন (১৬) নামে এক কিশোরের...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...
সিলেটসহ আশপাশের এলাকায় প্রায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকের কাছে। বাকি চারটির...