প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে...
বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট ওয়াসা’র চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মীনি ডাঃ জুবায়দা রহমান...
১৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সম্মেলন
ছবি সংগৃহীত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কৃষকদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি বলেন, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, কৃষকদল কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে হবে। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ দিতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় নগরীর কুমারপাড়া একটি কমিউনিটি সেন্টারের হলরুমে সিলেট মহানগরের ১৭নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল সালাম আনুর সভাপতিত্বে ও কবি এনামুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহ-সভাপতি নূরুল মুমিন চৌধুরী খোকন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক নোমান উদ্দীন মুরাদ, মহানগর কৃষকদলের সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, সহ-সভাপতি ও কোতোয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ খান, সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন, সহ-সভাপতি ও শাহপরাণ থানা শাখা সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, দক্ষিণ সুরমা থানা শাখা সভাপতি আলী নেওয়াজ খান তুহিন, মোগলাবাজার থানা শাখা আহবায়ক মোতাহার হোসেন জিহাদ, সদস্য সচিব জাবেদ আহমদ, ১৬নং ওয়ার্ড সভাপতি তফজ্জুল আলী, ৩০নং ওয়ার্ড সভাপতি আজাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন কয়ছর আহমদ।
উক্ত ওয়ার্ড সম্মেলনে আব্দুস সালাম আনু কে সভাপতি, মিনহাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও জাবেদ আহমদদকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসএ/সিলেট
বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট ওয়াসা’র চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মীনি ডাঃ জুবায়দা রহমান...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের...
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রতিযোগিতার এই যুগে আমাদের তরুণ শিক্ষার্থীদের ইংরেজির...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ২৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও অবকাঠামো পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৯...