এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সিসিক প্রশাসকের অভিনন্দন

post-title

ছবি সংগৃহীত

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (৩১ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় তিনি কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এইচএসসি পরীক্ষায় সাফল্য শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সাফল্যকে কাজে লাগিয়ে তাদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে।

তিনি বলেন, উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা আরও সমৃদ্ধ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে-এটাই প্রত্যাশা। সিসিক প্রশাসক এইচএসসি উত্তীর্ণ সব শিক্ষার্থীর শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।


এসএ/সিলেট