চিকিৎসকের সনদ না থাকায়...
সিলেট থেকে লন্ডনগামী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় বিমানে উঠতে দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৩১ অক্টোবর)...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্ট হয়ে দিলদার হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে গ্রামের একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ভারত থেকে অবৈধভাবে আনা চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিলদার হোসেন কানাইঘাট উপজেলার ভাউরভাগ প্রথম খণ্ড গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। শনিবার সকালে সে সুনারতনপুঞ্জি গ্রামের কালভার্টের পাশে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় সীমান্ত এলাকা দিয়ে আনা ভারতীয় পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত একটি টাটা পিকআপ সেখানে দাঁড়িয়ে ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পিকআপটি অন্যত্র নিয়ে যাওয়ার সময় ভাউরভাগ প্রথম খণ্ড গ্রামের আব্দুল মতিনের ছেলে সেবুল আহমদ (২৪) গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা দিলদারকে পিকআপটি ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর আহত কিশোরকে সেখানে ফেলে রেখে সেবুল আহমদ পিকআপের মালিক ও চালক বলে পরিচিত কানাইঘাটের চতুল এলাকার রামিম উদ্দিন এবং ভাউরভাগ প্রথম খণ্ড গ্রামের ফয়েজ আহমদের ছেলে মাসুম আহমদকে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয় লোকজন দিলদারকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে ফেলে যাওয়া নম্বরপ্লেটবিহীন টাটা পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনেরা জানান, দিলদার দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালান। তাদের অভিযোগ, পিকআপের চাকায় মাথা পিষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ সময় ঘটনাস্থলে পড়ে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এদিকে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ এবং দিলদারের মৃত্যুর ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
এসএ/সিলেট
সিলেট থেকে লন্ডনগামী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় বিমানে উঠতে দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৩১ অক্টোবর)...
সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। অন্যদিকে, তিনটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্ট হয়ে দিলদার হোসেন (১৬) নামে এক কিশোরের...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...
সিলেটসহ আশপাশের এলাকায় প্রায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকের কাছে। বাকি চারটির...