সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি...
অধিকহারে মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তার এবং চোরাচালান পণ্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী তাজেল ইসলাম হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তাজেল ইসলাম ২০১৭ সালের পুলিশ এসল্ট ও মাদক মামলার এবং ২০১৯ সালের দু'টি মাদক মামলারও আসামী। তবে ২০১৭ সালের একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে তাজেল ইসলাম পলাতক ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে শাল্লা থানা পুলিশের একটি চৌকস টিম রাতভর অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী তাজেল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত জামিল বলেন, তাজেল ইসলাম ২০১৭ সালের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। পুলিশ তাকে দু'দিন পূর্বে সন্দেহজনকভাবে আটক করেছিল। কিন্তু তার এনআইডি কার্ডের সাথে মামলার এজাহারের মিল না থাকায় তাজেলকে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে তাজেল ইসলামের অন্যান্য মামলার এজাহারের কপির সাথে তাজেলের পরিচয় শনাক্তে নিশ্চিত হওয়া যায় সেই প্রকৃত ওয়ারেন্টভুক্ত আসামী। পরবর্তীতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাজেলকে ধৃত করে থানায় নিয়ে আসা হয়েছে এবং সুনামগঞ্জ আদালেতে প্রেরণ করা হয়।
এসএ/সিলেট
অধিকহারে মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তার এবং চোরাচালান পণ্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল...
জগন্নাথপুরের কৃতি সন্তান, সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং ঐতিহ্যবাহী জগন্নাথপুর গ্রামবাসীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ...
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার থানার সীমান্তবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি। সোমবার (০৩ আগস্ট ২০২৬) পরিচালিত...
সুনামগঞ্জের ছাতকে হাজী মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলায় জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া রায় উচ্চ আদালতেও বহাল রাখা এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন না দেওয়ার...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হাসান সুনু কে জড়িয়ে সামাজিক...