সিকৃবিতে ‘প্লান্ট হেলথ ক্লিনিক এর...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগে ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) উদ্ভিদ...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ৩০৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ছাত্রদল নেতা শরীফ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘জাতীয়তাবাদী আদর্শে শীতসহিষ্ণু বৃক্ষচারা বিতরণ কর্মসূচি’ শীর্ষক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কিন স্কুলের শিশু, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে পেয়ারা, কাঠবাদাম, জলপাই, নিম, আমলকী, তাল, জাম, সুপারি, পাম, ক্যাকটাস, অ্যালোভেরা ও বিভিন্ন ফুলের গাছ ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক পাবেল শাহরিয়ার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সুহাগ ও সাংগঠনিক সম্পাদক আদনান মোহনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্যোক্তা ও শাবিপ্রবি ছাত্রদলের সহসভাপতি শরীফ আহমেদ বলেন, পরিবেশ রক্ষা এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই তাঁর উদ্যোগের প্রধান উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও পরিবেশের প্রতি ভালোবাসা থেকে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলেও জানান। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের পরিবেশবান্ধব কাজে অনুপ্রাণিত করবে। সেজন্য জাতীয়তাবাদী আদর্শের জায়গা থেকে আমরা দায়বদ্ধতা অনুভব করি একটি সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব সামাজিক কর্মকাণ্ড অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগে টিউশনির টাকা দিয়ে শরীফ আহমেদের এ কর্মসূচি অন্যদের জন্য অনুকরণীয়। শিক্ষার্থী ও ক্যাম্পাসের কল্যাণে অন্য সংগঠন ও ছাত্রনেতাদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসএ/সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগে ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) উদ্ভিদ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান...
টানা দুই সপ্তাহের আন্দোলন, শাটডাউন ও উত্তেজনার পর অবশেষে খুলেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনের তালা। রোববার (১১ অক্টোবর) দুপুরে তালা খোলার...
সিলেটে সড়ক দুর্ঘটনায় সাদমান রহমান নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার...