সিকৃবির শিক্ষা-গবেষণার মানোন্নয়নে...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
ছবি সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগে ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১৪ অক্টোবর) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ও বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের ‘এনহান্সিং দ্যা প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্যা ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি এন্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন এন্ড স্ট্রেনথেন্ড আউটরিচ একটিভিটিজ’শীর্ষক উপ-প্রকল্পের আওতায় ‘প্লান্ট হেলথ ক্লিনিক’টি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, কৃষিনির্ভর এ দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশেই নির্ভর করে ফসল কতটা সুস্থ ও রোগমুক্ত থাকে তার ওপর। সময়মতো সঠিক রোগ শনাক্ত করা গেলে এবং কৃষক সঠিক পরামর্শ পেলে ফসলের ক্ষতির একটি বড় অংশ রোধ করা সম্ভব।
প্লান্ট হেলথ ক্লিনিকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষক ও মাঠপর্যায়ের কৃষকের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে। ফলে পরিবেশবান্ধব উপায়ে পোকা ও রোগ প্রতিরোধের মাধ্যমে ফসলের ক্ষতি রোধ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই ক্লিনিক শুধু সেবাকেন্দ্র নয়, এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানবৃন্দসহ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান...
টানা দুই সপ্তাহের আন্দোলন, শাটডাউন ও উত্তেজনার পর অবশেষে খুলেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনের তালা। রোববার (১১ অক্টোবর) দুপুরে তালা খোলার...
সিলেটে সড়ক দুর্ঘটনায় সাদমান রহমান নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সম্প্রতি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার...