মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার,...
টানা দুই সপ্তাহের আন্দোলন, শাটডাউন ও উত্তেজনার পর অবশেষে খুলেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনের তালা। রোববার (১১ অক্টোবর) দুপুরে তালা খোলার...
ছবি সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
সাক্ষাৎকালে সিকৃবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন। এ সময় তিনি শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সিকৃবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি দেশের উত্তর-পূর্বাঞ্চলে কৃষি শিক্ষা,গবেষণা ও সম্প্রসারণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন এবং কৃষি গবেষণার ‘হাব’ হিসেবে সিকৃবিকে প্রতিষ্ঠার লক্ষ্যে ইউজিসির সক্রিয় সহযোগিতা কামনা করেন।
তিনি ইউজিসি চেয়ারম্যানকে সিকৃবি পরিদর্শনের আমন্ত্রণ জানান। এ সময় ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ শিক্ষা ও গবেষণাসহ অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
এসএ/সিলেট
টানা দুই সপ্তাহের আন্দোলন, শাটডাউন ও উত্তেজনার পর অবশেষে খুলেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনের তালা। রোববার (১১ অক্টোবর) দুপুরে তালা খোলার...
সিলেটে সড়ক দুর্ঘটনায় সাদমান রহমান নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সম্প্রতি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার...
আন্তর্জাতিক খ্যাতনামা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি-এর যৌথ পরিচালনায় প্রকাশিত বিশ্বসেরা ২ শতাংশ...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে পরিচালিত চাইনিজ কর্নার নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।...