কানাইঘাটে মাদকবিরোধী অভিযান : ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক আসামি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ইসলাম উদ্দিন কানাইঘাট উপজেলার রায়পুর উত্তর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

পুলিশ  জানায়, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নি.) জহিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের রায়পুর এলাকায় কানাইঘাট থেকে চতুল বাজারগামী পাকা সড়কের পাশে রায়পুর সেতুসংলগ্ন সংযোগ সড়কের সামনে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আসামীকেআদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট