সিলেটের সম্প্রীতি অটুট রাখতে সবাইকে...
সিলেটের ধর্মীয় সম্প্রীতিকে দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি...
ফাইল ছবি
সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। বুধবার (১৪ অক্টোবর) রাতে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি করেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
অভিযুক্ত জাহিদুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের আশ্বাসে ওই নারী তাঁর আগের সংসার ছেড়ে চলে আসেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর গত ছয় মাসে জাহিদুল ইসলাম তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।
এজাহার অনুযায়ী, সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) ওই নারী বিয়ের বিষয়ে কথা বললে জাহিদুল তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়। পরে ওই নারী তাঁকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
এসএ/সিলেট
সিলেটের ধর্মীয় সম্প্রীতিকে দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি...
মানবিক সেবায় প্রতিদানের প্রত্যাশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
সিলেটের কানাইঘাট পৌরশহরের সরকারি মিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের...
সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...