সিলেটের সম্প্রীতি অটুট রাখতে সবাইকে...
সিলেটের ধর্মীয় সম্প্রীতিকে দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি...
ছবি সংগৃহীত
নগরীর পূর্ব জিন্দাবাজারে মূল্যছাড়ে অনিয়ম, নকল পণ্য বিক্রি ও বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে চারটি কাপড়ের দোকানকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর পূর্ব জিন্দাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন জানায়, অভিযানে জুরিক ফ্যাশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নকল পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়।
৭০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে জোহা ফ্যাশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে সোলসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সাইনবোর্ড ও ব্যানারে ৪০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে বন্ডকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু। অভিযান শেষে তিনি জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের ধর্মীয় সম্প্রীতিকে দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি...
মানবিক সেবায় প্রতিদানের প্রত্যাশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
সিলেটের কানাইঘাট পৌরশহরের সরকারি মিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের...
সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...