সুনামগঞ্জে আলোচিত ওয়ারিস হত্যা মামলায়...
সুনামগঞ্জ পৌর শহরের আলোচিত ওয়ারিস আলী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও বহনকারী একটি কালো রঙের কার সহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল পৌনে ৮টায় শান্তিগঞ্জ থানাধীন সদরপুর ব্রীজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মনিতা সিনহার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জের সদরপুর ব্রীজের সামনের এলাকায় অভিযান চালিয়ে গাজা সহ জাবেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার জয়কলস ইউপির জামলাবাজ গ্রামের মরহুম কাদির মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জাবেদ মিয়ার পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাসেম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি।
রোববার সকাল পৌনে ৮ টায় ৪০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের বিস্তার রোধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে মাদকদ্রব্য অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জ পৌর শহরের আলোচিত ওয়ারিস আলী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও...
সুনামগঞ্জ থেকে অবৈধ পথে বিদেশযাত্রার সঙ্গে জড়িত দালালচক্রের পূর্ণাঙ্গ তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও বহনকারী একটি কালো রঙের কার সহ মাদক...
দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক যুবককে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় হানিফ মিয়া (৩০) নামে এক যুবককে...