সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী...
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ...
ছবি সংগৃহীত
নগরবাসীর গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও মতবিনিময়ে মিলিত হন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চৌধুরী প্রমুখ।
স্মারকলিপিতে নগরবাসীর নানা দুর্ভোগ লাঘবে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আধুনিক স্ট্রিট লাইট স্থাপন, আম্বরখানা ও মজুমদারী এলাকার বাসস্ট্যান্ড অন্যত্র স্থানান্তর এবং ভোলাগঞ্জগামী বাসস্ট্যান্ড লালাবাজার এলাকার খালি স্থানে স্থানান্তর।
এছাড়া শাহপরান ব্রিজ, শাহজালাল ১ম সেতু, ক্বীন ব্রিজ, কাজীরবাজার সেলফি ব্রিজ, শাহজালাল ২য় সেতু এবং কুমারগাঁও ব্রিজে দিন-রাতে ছিনতাই রোধে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে আরও দাবি জানানো হয়, তেমুখী থেকে বাদাঘাট জেলা কারাগার পর্যন্ত চার লেন মহাসড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক, যা পথচারী ও কয়েদিদের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। একই সঙ্গে এক যুগ আগে প্রস্তাবিত শাহজালাল উপশহর, খাদিম, এয়ারপোর্ট রোড, তেমুখী এবং বাদাঘাট কারাগার সংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনগুলো দ্রুত বাস্তবায়ন এবং মহানগরীর যানজট নিরসনে তিনমুখী ফ্লাইওভার নির্মাণসহ বটেশ্বর, সালুটিকর, বাদাঘাট নতুন কারাগার, টুকেরবাজারের পশ্চিম জাম্দাইল পয়েন্ট, দক্ষিণ সুরমার সিলাম, বলদী, তেলিহাওর বাইপাস সড়ক ও পুরো মোল্লারগাঁও ইউনিয়ন পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকা দ্রুত সম্প্রসারণের জোরালো দাবি জানানো হয়।
এসএ/সিলেট
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ৪৮ বছরের ইতিহাস হলো ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি...
নগরীতে পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৩৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশের ট্রাফিক...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর...
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন...