নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫

post-title

প্রতীকি ছবি

নগরীতে পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৩৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

বুধবার ( ২ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার সারাদিন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্ত্রাকৃত, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তারকৃত আসামি। এ সময়ে ২ হাজার ৪৪০ পিস ভারতীয় চকোলেট জব্দ করা হয়েছে।

এ সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে নগরীর বিভিন্ন এলাকায় ৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এরমধ্যে ১৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ২০টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজরুল আলম।

এসএ/সিলেট