মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস: নাসিম হোসাইন

post-title

ছবি সংগৃহীত

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ৪৮ বছরের ইতিহাস হলো ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার আদায়ে বিএনপির ভূমিকা অনন্য।

তাঁদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে কাজ করছেন। তাঁর নেতৃত্বে আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই বিএনপির এই জনকল্যাণমুখী অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে সবুজ বিপ্লব, খাল খনন এবং গণমুখী পরিবেশবান্ধব রাজনীতির সূচনা করেছিলেন। তাঁর সেই আদর্শকে বুকে ধারণ করেই আজ আমরা সারা দেশে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন ভাবনার কথা উল্লেখ করে নাসিম হোসাইন বলেন, আমাদের প্রিয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের অন্যতম মূল অঙ্গীকার এবং দেশের সবুজ বিপ্লবকে বাস্তব রূপ দিতে পাঁচ বছরে সারা দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী ও মহাপরিকল্পনা ঘোষণা করেছেন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকি ও বৈশ্বিক উষ্ণায়ন থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য এটি একটি দূরদর্শী ও ঐতিহাসিক পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এই লক্ষ্যকে সফল করতে হলে কেবল সরকারি উদ্যোগে সীমাবদ্ধ থাকলে চলবে না; আমাদের ছাত্রসমাজ, যুবসমাজ এবং সাধারণ জনগণসহ প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এই সবুজ বিপ্লবের অংশীদার হতে হবে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, মঞ্জুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খুর্শেদ ও নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক ও আতিকুর রহমান পাপ্পু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, লুৎফুর রহমান মোহন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু ও শফিক নুর, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ কুটি ও শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, লল্লিক আহমদ চৌধুরী, ওলিউর রহমান ডেনি, এবিএম জিল্লুর রহমান, আব্দুর রকিব তুহিন, আল মামুন খান, মতিউর রহমান শিমুল, সুহেল আহমদ, হাবিবুর রহমান জুয়েল, তুহেলুর রহমান শিপন প্রমুখ। কর্মসূচিতে সিলেট মহানগর বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট