জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম

post-title

সিলেট বানী

উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত ‘সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠান।

আজ শুক্রবার ১৩ নভেম্বর নগরীর চোখিদেখী এই উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আগামী ২৫ নভেম্বর থেকে এই টুর্নামেন্টের খেলা শুরু হবে টিম রিভেঞ্জ ইলেভেন’-এর আয়োজনে এবং সহযোগিতায় এবারের টুর্নামেন্টে মোট ৪টি দলের মাঝে ৫২ জন খেলোয়াড়কে নিলামে তোলা হয়।

অংশগ্রহণকারী দলগুলো হলো সৈয়দ মুগনি টাইটানস, সৈয়দ মুগনি ডমিনেটরস,সৈয়দ মুগনি রাইজ হান্টার,সৈয়দ মুগনি কিংস ​টুর্নামেন্টটিকে সফল ও আকর্ষণীয় করে তুলতে আয়োজকদের পক্ষ থেকে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

​​নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট জামীনুল ইসলাম জামী,সিলেট সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন আক্তার ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য হোসেন খান ইমাদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধক্ষ্য শহীদুর রহমান জুয়েল,উদয় সমাজ কল্যান সংস্থার সিনিয়র সদস্য কাউছার আহমদ,উদয় সমাজ কল্যান সংস্থার ক্রিয়া সম্পাদক দেলুয়ার আহমদ।

​টুর্নামেন্টের আয়োজক দল ‘টিম রিভেঞ্জ ইলেভেন’ এবং আয়োজক কমিটির নিবিড় তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।

টুর্নামেন্ট সফল করতে যারা বিশেষ ভূমিকা পালন করছেন আয়োজক কমিটির সদস্য : নাসিম, সিয়াম, মুস্তাকিম, তুষার, আজিম, ইমারুল ও রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ​খেলোয়াড় নিলামকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলগুলোর ফ্র্যাঞ্চাইজি ও ব্যবস্থাপনা কমিটি তাদের পছন্দমতো সেরা খেলোয়াড়দের দলে ভেড়াতে নিলামে বেশ প্রতিদ্বন্দ্বিতা করে।

​আয়োজকদের আশা, বরাবরের মতো এবারও ‘সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ’-এর প্রতিটি ম্যাচ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে।

জুয়ে/সিলেট