কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহিত

কানাইঘাটে আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মিয়াগুল এলাকার নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফয়ছল আহমদ কানাইঘাট উপজেলার মিয়াগুল গ্রামের মঞ্জুর আহমদের ছেলে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এএসআই মো. মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, ফয়ছল আহমদ কানাইঘাট পারী জারি-১৭৪/২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট