খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ও...
খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। একই সঙ্গে শারীরিক সুস্থতার পাশাপাশি মনকে প্রফুল্ল রাখে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক...
প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ঘিরে ক্রীড়া আয়োজন
ছবি সংগৃহিত
খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। একই সঙ্গে শারীরিক সুস্থতার পাশাপাশি মনকে প্রফুল্ল রাখে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
শুক্রবার বিকেলে নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঙিন বেলুন উড়িয়ে ও ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি মনকে প্রফুল্ল রাখে এবং মানুষের মধ্যকার পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই পুনর্মিলনী উৎসবকে কেন্দ্র করে যে সুন্দর ক্রীড়া আয়োজনের উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের আয়োজন পারস্পরিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে।”
প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান রাজার সভাপতিত্বে এবং সদস্যসচিব দেবজ্যোতি মজুমদার রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিদ জাহাঙ্গীর, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিক, যুগ্ম সচিব ফয়জুল হক, আফছর খান, আজিজ খান সজিব, মকবুল হোসেন, রিয়াজ মিয়া, জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ এবং খেলার ধারাভাষ্যকার বিষ্ণুপদ ঘোষ।
আলোচনা শেষে প্রধান অতিথি টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের দুটি দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের উৎসাহ দেন। উদ্বোধনী খেলাকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থী ও দর্শকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসএ/সিলেট
খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। একই সঙ্গে শারীরিক সুস্থতার পাশাপাশি মনকে প্রফুল্ল রাখে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক...
সিলেটের গোলাপগঞ্জের দুর্গম এলাকার মা ও বোনদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রস্তাবিত ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’। হাসপাতালটি...
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)...
সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, এ...
এম এ ওয়াহিদ চৌধুরী:: জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশি কমিউনিটি নেতা জয়নাল হক চৌধুরীর দ্বিতীয় জানাজা শনিবার (১৪ নভেম্বর)...