খাদিমপাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল...
এক নারীকে সড়ক পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন চালক মাহমুদুল হাসান। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায়...
সিলেট বানী
উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত ‘সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠান।
আজ শুক্রবার ১৩ নভেম্বর নগরীর চোখিদেখী এই উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আগামী ২৫ নভেম্বর থেকে এই টুর্নামেন্টের খেলা শুরু হবে টিম রিভেঞ্জ ইলেভেন’-এর আয়োজনে এবং সহযোগিতায় এবারের টুর্নামেন্টে মোট ৪টি দলের মাঝে ৫২ জন খেলোয়াড়কে নিলামে তোলা হয়।
অংশগ্রহণকারী দলগুলো হলো সৈয়দ মুগনি টাইটানস, সৈয়দ মুগনি ডমিনেটরস,সৈয়দ মুগনি রাইজ হান্টার,সৈয়দ মুগনি কিংস টুর্নামেন্টটিকে সফল ও আকর্ষণীয় করে তুলতে আয়োজকদের পক্ষ থেকে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট জামীনুল ইসলাম জামী,সিলেট সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য হোসেন খান ইমাদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধক্ষ্য শহীদুর রহমান জুয়েল,উদয় সমাজ কল্যান সংস্থার সিনিয়র সদস্য কাউছার আহমদ,উদয় সমাজ কল্যান সংস্থার ক্রিয়া সম্পাদক দেলুয়ার আহমদ।
টুর্নামেন্টের আয়োজক দল ‘টিম রিভেঞ্জ ইলেভেন’ এবং আয়োজক কমিটির নিবিড় তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।
টুর্নামেন্ট সফল করতে যারা বিশেষ ভূমিকা পালন করছেন আয়োজক কমিটির সদস্য : নাসিম, সিয়াম, মুস্তাকিম, তুষার, আজিম, ইমারুল ও রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন খেলোয়াড় নিলামকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলগুলোর ফ্র্যাঞ্চাইজি ও ব্যবস্থাপনা কমিটি তাদের পছন্দমতো সেরা খেলোয়াড়দের দলে ভেড়াতে নিলামে বেশ প্রতিদ্বন্দ্বিতা করে।
আয়োজকদের আশা, বরাবরের মতো এবারও ‘সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ’-এর প্রতিটি ম্যাচ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে।
জুয়ে/সিলেট
এক নারীকে সড়ক পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন চালক মাহমুদুল হাসান। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায়...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব ই ইলাহী বলেছেন, নৈতিক শিক্ষার অভাবে সমাজে বিশৃঙ্খলা রাহাজানি হানাহানি অশান্তির ঘটনা ঘটছে।...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অতিরিক্ত...
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ দিতে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সিলেটের কানাইঘাট পৌরসভা। পৌর এলাকার ২২টি...
সরকারি উন্নয়নকাজে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন শিল্প,...