খাদিমপাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল...
এক নারীকে সড়ক পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন চালক মাহমুদুল হাসান। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায়...
ছবি সংগৃহিত
এক নারীকে সড়ক পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন চালক মাহমুদুল হাসান। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
শুক্রবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া ৩ নম্বর রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান (৩৩) সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার মো. ইব্রাহীম হোসেনের ছেলে। ঘটনাস্থলে তাঁর মরদেহের পাশ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এক নারীকে সড়ক পার হতে দেখে তাঁকে সুযোগ দিতে মোটরসাইকেলের গতি কমানোর চেষ্টা করেন মাহমুদুল। এ সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় ৪০ মিনিট পর এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
এক নারীকে সড়ক পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন চালক মাহমুদুল হাসান। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায়...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব ই ইলাহী বলেছেন, নৈতিক শিক্ষার অভাবে সমাজে বিশৃঙ্খলা রাহাজানি হানাহানি অশান্তির ঘটনা ঘটছে।...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অতিরিক্ত...
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ দিতে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সিলেটের কানাইঘাট পৌরসভা। পৌর এলাকার ২২টি...
সরকারি উন্নয়নকাজে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন শিল্প,...