ছাতকের চরমহল্লায় আল আমিনের ওপর...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানবিশ আইনজীবী আল আমিনের ওপর আশাকাচর পয়েন্টে হামলার...
কামরাঙ্গী, মনিয়াসের ও আহারগাঁও গ্রামের মুরুব্বি ও যুবসমাজের সঙ্গে মতবিনিময়; এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রার্থীর।
তাজিদুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী রুয়েল আহমদ তালুকদারের সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) রাতে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামরাঙ্গী, মনিয়াসের ও আহারগাঁও গ্রামের জনসাধারণের অংশগ্রহণে কামরাঙ্গী গ্রামের আব্দুল বারী তোফা মিয়া লন্ডনীর বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
কামরাঙ্গী গ্রামের ডাক্তার হুমায়ুন কবির আনোয়ারের সভাপতিত্বে এবং সুয়েব আহমদের পরিচালনায় সভায় তিন গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রুয়েল আহমদ তালুকদার চানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুর রহমানের ছেলে।
সভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে চেয়ারম্যান পদপ্রার্থী রুয়েল আহমদ তালুকদার এলাকাবাসী, বিশেষ করে সম্মানিত মুরুব্বিয়ান ও যুবসমাজের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানবিশ আইনজীবী আল আমিনের ওপর আশাকাচর পয়েন্টে হামলার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১০...
সুনামগঞ্জে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সমাবেশের ছড়িয়ে পড়া ভিডিওতে উপস্থিতি দেখা যাওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা কমিটির...
সুনামগঞ্জের ছাতকে নিজের প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. রাজা মিয়াকে ঘিরে কোছবাড়ি গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রকৃত সত্য...
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা সমবায় অফিস বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির...