ড্রেনের সীমানা চিহ্নিত করে অবৈধ...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৮০ কেজি ভারতীয় জিরা, শাড়ি, কম্বল ও বিপুল পরিমাণ পান।
বুধবার (১১ নভেম্বর) ভোরে ও সকালে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীন সুরাইঘাট ও গুয়াবাড়ী সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৮০ কেজি ভারতীয় জিরা, ৩০টি শাড়ি, ১৪টি কম্বল ও ৮০ বিড়া পান জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন সকাল ৭টা ২০ মিনিটে জৈন্তাপুর উপজেলায় অভিযান চালায় গুয়াবাড়ী বিওপির একটি টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বিড়া ভারতীয় পান জব্দ করা হয়। জব্দ করা এসব পানের সিজার মূল্য ৩৮ হাজার ৪০০ টাকা।
দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা অর্জনের বিকল্প নেই। বর্তমান...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।...