কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে...
প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল...
ছবি সংগৃহীত
নগরীর মিরের ময়দানে অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় এ জরিমানা করা হয়।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক মিলাদুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু জানান, একজন রোগী ৯৯৯ নম্বরে ফোন করে ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে বিষয়টি সিভিল সার্জনকে জানানো হলে পরে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, রোগীর অভিযোগের সবকিছুর সত্যতা পাওয়া যায়নি। তবে অভিযানে একজন টেকনোলজিস্টকে দিয়ে রক্ত পরীক্ষা করানোর বিষয়টি ধরা পড়ে। ওই টেকনোলজিস্টের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। এ ছাড়া প্রতিষ্ঠানটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল।
এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় অনিয়ম সংশোধনে প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এসএ/সিলেট
প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল...
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে...
‘আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬’। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও...
সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদসহ মহরম আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল। রোববার...
সিলেটের কানাইঘাট পৌরসভার নন্দিরাই এলাকায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেছে থানা পুলিশ। মাদকবিরোধী বিশেষ অভিযানে স্থানীয় লোকজনের...