সিলেট-সুনামগঞ্জ সড়কে ডিবির অভিযান,...
নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা...
সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
ছবি সংগৃহীত
সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
তিনি বলেছেন, সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা।
রোববার (৮ নভেম্বর) সকালে সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সমবায় বিভাগ, সিলেট এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগীয় কমিশনার বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সমবায় সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সমিতিগুলোকে নিজ নিজ কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম-সেবা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এবং জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন। সভা যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ বেতার সিলেটের আবৃত্তিশিল্পী ও শিশু একাডেমি সিলেটের আবৃত্তি প্রশিক্ষক নাজনা পারভীন এবং বেতার সিলেটের উপস্থাপক ও আবৃত্তিশিল্পী তিতাস দাস।
এ ছাড়া বক্তব্য দেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, পশ্চিম ভাটপাড়া জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জুমেলা বেগম এবং সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের সাবেক যুগ্ম নিবন্ধক ও গ্রীণলিফস কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. কামাল উদ্দিন।
আলোচনা সভার আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত সমবায় পণ্য মেলার ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানসহ অতিথিরা।
মেলায় অংশগ্রহণের জন্য সাতটি সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আলী আকিক, শাহপরাণ উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক আহসান কায়সার লস্কর, তৃণমূল মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিতা দাশ গুপ্তা, রাইজ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাছলিমা বেগম, সুরমা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. বাবুল আহমদ, কগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য জহুরা বেগম এবং বিআরডিবি কারুপল্লী, সেনপাড়া মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিবালা দেবী।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সদস্য ক্বারী শফিকুর রহমান। গীতা পাঠ করেন সিলেট কেন্দ্রীয় সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি সুশেন্দ্র চন্দ্র সরকার।
এসএ/সিলেট
নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা...
"করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।...
সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি বলেছেন,...
সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্য ও চেতনাকে ধারণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।...
জিয়াউর রহমানের নাম ও জিয়া পরিবারের পরিচয় মুছে ফেলার চেষ্টা করা ব্যক্তিরা এখন দেশে নেই বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি...