গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
"করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।...
ছবি সংগৃহীত
সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্য ও চেতনাকে ধারণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রোববার (৮ নভেম্বর) নার্সিং কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ঐতিহাসিক ঐক্য ও চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে নার্সিং পেশার মানবিক দিক তুলে ধরে তিনি শিক্ষার্থীদের দক্ষ, দায়িত্বশীল ও সেবামুখী নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ পূজা আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য ডা. মো. শামীমুর রহমান। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের শিক্ষার্থী হানিফা বেগম ও আতিহা ছামিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মাহবুবুল হক চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য আবদুল্লাহ আল মামুন সামুন, আবু সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, এ কে এম কামরুজ্জামান দিপু, ইউনিটের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জীবন, কলেজের প্রভাষক মো. মাকসুদ আলম এবং সিলেট জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে নার্সিং কলেজের শিক্ষার্থী তাবাসসুম ও প্রিয়া আক্তারসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
"করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।...
সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি বলেছেন,...
সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্য ও চেতনাকে ধারণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।...
জিয়াউর রহমানের নাম ও জিয়া পরিবারের পরিচয় মুছে ফেলার চেষ্টা করা ব্যক্তিরা এখন দেশে নেই বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি...
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট...