কানাইঘাটে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক...
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট...
কানাইঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবি সংগৃহীত
জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হেসেনের সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম মাসুক, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি উচ্চাভিলাষী দল মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে ক্ষমতা দখল করে নেয়। এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর খালেদ মোশারফের নগ্ন হস্তক্ষেপ মেনে নিতে পারেনি। এদেশের সিপাহী-জনতা ৬ নভেম্বর মধ্যরাতে ঐক্যবদ্ধ এক বিপ্লব ঘটিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন। ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়-বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে সবাই এক সাথে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে জাতীয় বিল্পব ও সংহতি দিবসের রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট...
জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা...
সিলেট বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে...
সিলেটের কানাইঘাটে পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠনের এক সদস্যসহ দুটি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ ও ৬ নভেম্বর পৃথক অভিযানে...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সুস্থতা...