জকিগঞ্জে কুশিয়ারা নদীর ৩০০ ফুট...
কহেল রানা চৌধুরী:: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বাখরশাল গ্রামের প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে। বারবার বাঁধ নির্মাণের...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাথর পরিবহনে ব্যবহৃত ১০টি পাথরবোঝাই বারকি নৌকা বিকল করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।
অভিযান চলাকালে টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনে নিয়োজিত শ্রমিকেরা বারকি নৌকাগুলো রেখে পালিয়ে যান। পরে পাথরবোঝাই ১০টি নৌকা বিকল করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী লোভাছড়া পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও থানা পুলিশ কাজ করছে।
তিনি বলেন, কেউ নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন বা পরিবহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টাস্কফোর্সের অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্য ও কানাইঘাট থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
কহেল রানা চৌধুরী:: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বাখরশাল গ্রামের প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে। বারবার বাঁধ নির্মাণের...
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাথর পরিবহনে...
সিলেট নগরের চলমান সড়ক উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান দেখতে গভীর রাতে পরিদর্শনে বের হন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময়...
নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ...
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. গেদা মিয়া (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে...