কানাইঘাটে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক...
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট...
ছবি সংগৃহীত
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সুস্থতা কামনা এবং জিডিএফ’র উপদেষ্টা ডা. মো. মিফতাহুল হোসেন সুইট এর মাতার রূহের মাগফেরাত কামনা ও জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তার উত্তর উত্তর সফলতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ আহমদুল হক, সৈয়দ জাওয়াদ হক, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া, শিক্ষার্থী মৌমির পিতা আব্দুল আহাদ, মাতা আমিনা আক্তার পুষ্প, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার ও সরুপা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ক কর্মী নূরজাহান বেগম প্রমুখ। এছাড়াও জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সুস্থতা কামনা এবং জিডিএফ’র উপদেষ্টা ডা. মো. মিফতাহুল হোসেন সুইট এর মাতার রূহের মাগফেরাত কামনা ও জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির উত্তর উত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট...
জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা...
সিলেট বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে...
সিলেটের কানাইঘাটে পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠনের এক সদস্যসহ দুটি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ ও ৬ নভেম্বর পৃথক অভিযানে...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সুস্থতা...