এইচএসসিতে সিলেটে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ জিপিএ-৫, বাণিজ্যে মাত্র ৫৪

post-title

ছবি সংগৃহীত

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে সর্বোচ্চ ৯৮০ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে, বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৫৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল শিট বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, এবার বিজ্ঞান বিভাগে যে ৯৮০ জন জিপিএ-৫ পেয়েছে তাদের মধ্যে ছাত্র ৫৩১ ও ছাত্রী ৪৪৯ জন। এ বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে আবার ছাত্র ৫ হাজার ৯৯৮ ও ছাত্রী ছিল ৮ হাজার ৩৫৫ জন।

মানবিক বিভাগে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৭০ জন। এদের মধ্যে ছাত্র ৫৩ জন আর  ছাত্রী ১১৭ জন। এ বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৪৯ হাজার ৩৫৯ জন। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ৯৪৬ জন। ছাত্রী ৩০ হাজার ৪১৩ জন।

বাণিজ্য বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন। এদের মধ্যে ছাত্র ২৯ ও ছাত্রী ২৫ জন। এ বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ১৮১ জন। এদের মধ্যে আবার ছাত্র ৩ হাজার ৯৯১ ও ছাত্রী ছিল ৪ হাজার ১৯০ জন।

এসএ/সিলেট