কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস...
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে...
ছবি সংগৃহীত
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হাত ধোয়ায় অভ্যস্থ হতে পারি তাহলে অনেক জীবানু ও পানিবাহিত রোগ থেকে আমরা রক্ষা পাবো।
ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ ভাগ রোগ-জীবানু প্রতিরোধ করা সম্ভব। তিনি বিশেষ করে সকল শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঠিকভাবে হাত-ধোয়ায় অভ্যস্থ করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এসএ/সিলেট
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে...
কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিফৌদ দুর্গাপুরের চতুলবাজার...
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসসহ মশক নিধনে বিশেষ অভিযান (ক্রাশ প্রোগ্রাম) শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।বুধবার (২৮ আগস্ট)...
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ...
নগরীর লাক্কাতুড়া চা বাগান এলাকা থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চা...