দোয়ারাবাজার উপজেলায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা সভায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ এমপি কলিমউদ্দিন আহমদ মিলনের

post-title

সংগৃহীত

সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারে সকল ধরনের অপরাধ  নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিয়েছে 

সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা)আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন।

তিনি বলেন, সকল ধরনের অপরাধ প্রবনতা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  দোয়ারাবাজার উপজেলা 

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক  নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার উপর গুরুত্বারোপ করে জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন বলেন, মাদক  নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদক নিয়ন্ত্রণ  শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি উপজেলার সব ইউনিয়নের নীতিনির্ধারকদের  নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নসহ মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ও অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ এর  সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন,৪৮ বিজিবির বাংলাবাজার বিওপি কমান্ডার এবং ২৮ বিজিবির ক্যাম্প কমান্ডার,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খলিলুর রহমান।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক,চোরাচালান,  জুয়া, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী-নির্যাতন, ইভটিজিংরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, বালু পরিবহনকারী অনিয়ন্ত্রিত ট্রাক নিয়ন্ত্রণে ব্যবস্থা করাসহ বিগত মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুতারোপ করা হয় ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএ/ছাতক