নগরীতে আরকেডিয়া ফুড জোনে অভিযান,...
সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ফুডকার্ট দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার বিকেলে নগরীর আম্বরখানাস্থ আরকেডিয়ার...
ছবি সংগৃহীত
সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ফুডকার্ট দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে নগরীর আম্বরখানাস্থ আরকেডিয়ার ফুড জোনে অভিযান চালিয়ে ‘ঢাকাইয়া’কে ২০ হাজার এবং ‘এমব্রোসিয়া’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ফুড জোনের অধিকাংশ দোকানের অবস্থা সন্তোষজনক থাকলেও ওই দু'টি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে অনুমোদনহীন সস ও মসলা ব্যবহার এবং সেগুলো অভিযানের সময় আড়াল করার বিষয়টি উঠে আসে।
এ ছাড়া ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে সিদ্ধ ছোলা সংরক্ষণ এবং নিম্নমানের ফল কেটে রাখার বিষয়টিও নজরে আসে কর্মকর্তাদের। এসব ফল দিয়ে জুস তৈরি করে বিক্রির প্রস্তুতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন বাজার থেকে নিম্নমানের ফল সংগ্রহ করে জুস তৈরির অভিযোগও রয়েছে।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ফুডকার্টে তুলনামূলক বেশি দাম দিয়ে ভালো মানের খাবার খেতে আসেন ভোক্তারা। তাই খাবারের মান ও নিরাপদ সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। ফলে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, ব্যবসায়ীরা জেনেশুনেই অনুমোদনহীন খাদ্যপণ্য ব্যবহার করছেন। ভোক্তারা কোথাও প্রতারিত হলে অধিদপ্তরে অনলাইনে অভিযোগ জানাতে পারবেন।
এসএ/সিলেট
সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ফুডকার্ট দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার বিকেলে নগরীর আম্বরখানাস্থ আরকেডিয়ার...
সিলেটের কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আশিক মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে...
কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী...
নগরীর কুমারপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি...
নগরীর মেন্দিবাগে খাদ্যপণ্যের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেঝেতে কাঁচামাল...