কানাইঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিফৌদ দুর্গাপুরের চতুলবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় উপপরিদর্শক (নিরস্ত্র) মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় কানাইঘাট সিআর-৯৭/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাহার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মল্লিফৌদ দুর্গাপুর এলাকার মখদ্দছ আলীর পুত্র।  পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট