চাতলে অবৈধ টিলা কাটা বন্ধে...
সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। এ ঘটনায়...
ছবি : সংগৃহীত
নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী (৬০) নামে এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি প্রায় আড়াই বছর ধরে ওই নির্মাণাধীন ভবনে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়রা ভবনের চতুর্থ তলায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও একটি রড উদ্ধার করা হয় বলে জানা গেছে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ১৩ জন শ্রমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নাইট গার্ডের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এসএ/সিলেট
সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। এ ঘটনায়...
সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠনের...
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরী ও একজন বাসচালক রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে...
নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী (৬০) নামে এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে...
নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত এক সপ্তাহ ধরে পরিচালিত এ...