জৈন্তাপুরে ৩৭ লাখ টাকার মাদক ও ট্রাক জব্দ, তিনজন আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করেছে পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য, ট্রাক ও নগদ টাকাসহ আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, ট্রাকের ওপর কলাপাতা দিয়ে ঢেকে কৌশলে মাদকদ্রব্যগুলো পরিবহন করা হচ্ছিল।

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করেছে পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য, ট্রাক ও নগদ টাকাসহ আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৪৮ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৮ হাজার টাকা।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৭১ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটির আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। ঘটনাস্থল থেকে নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন নওগাঁর পোরশা উপজেলার শীষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ, পত্নীতলা উপজেলার কাশীপুর এলাকার মৃত আব্দুল হামীদের ছেলে মো. রমজান হোসেন তামিম এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়া, এএসআই রুহুল আমিনসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, হরিপুর পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকের ওপর কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএ/সিলেট