সিলেটের সম্প্রীতি অটুট রাখতে সবাইকে...
সিলেটের ধর্মীয় সম্প্রীতিকে দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে দনা বাঙ্গালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কানাইঘাট থানা পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার রিয়াজ উদ্দিন কানাইঘাট উপজেলার দনা রাতাছড়া এলাকার কুতুব উদ্দিনের ছেলে। তিনি এ মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি।
পুলিশ জানায়, এ ঘটনায় কানাইঘাট থানায় ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা করা হয়। মামলাটি জি.আর. নম্বর ১৬৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭, ৯(৩) ও ৩০ ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রিয়াজ উদ্দিন ঘটনার বিষয়ে স্বীকার করেছেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, এ মামলার এজাহারভুক্ত তিন আসামি-শাহানুর, নাঈম ও হোসাইনকে এর আগে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে শাহানুর ও হোসাইন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
সিলেটের ধর্মীয় সম্প্রীতিকে দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি...
মানবিক সেবায় প্রতিদানের প্রত্যাশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
সিলেটের কানাইঘাট পৌরশহরের সরকারি মিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের...
সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...