কানাইঘাটে ৬৩০ কেজি ভারতীয় জিরা...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...
ছবি সংগৃহীত
বিজ্ঞাপনে ৪০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা থাকলেও অনেক পোশাকে ছাড় দেওয়া হচ্ছিল মাত্র ১০ শতাংশ। এমনকি বিজ্ঞাপনে দামি মোড়কের ছবি দেখানো হলেও ক্রেতাদের পোশাক দেওয়া হচ্ছিল স্বস্তা মোড়কে।
এ অভিযোগে নগরীর বারুতখানায় অবস্থিত ‘বন্ড’ নামের একটি কাপড়ের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী কমিশনার দেবানন্দ সিনহা এ জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করে মহানগর পুলিশের একটি দল।
দেবানন্দ সিনহা জানান, দোকানটির সাইনবোর্ড ও ব্যানারে দেওয়া বিজ্ঞাপনের সঙ্গে বাস্তবতার অমিল পাওয়া গেছে। বিজ্ঞাপনে ৪০ শতাংশ মূল্যছাড়ের কথা উল্লেখ করে ক্রেতাদের দোকানে আকৃষ্ট করা হলেও সেখানে অনেক পণ্যে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, বিজ্ঞাপনে পোশাকের জন্য অত্যন্ত দামি মোড়ক বা প্যাকেটের ছবি প্রদর্শন করা হলেও বাস্তবে সস্তা মোড়কে পোশাক সরবরাহ করা হচ্ছিল। এসব অসংগতির কারণে দোকানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেবানন্দ সিনহা।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...
সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। বুধবার (১৪ অক্টোবর) রাতে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।...
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইমরুল আহমদ নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪...
সিলেটের বিয়ানীবাজারে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ইনডোর ফুটবল টূর্নামেন্ট-২০২৬ সম্পন্ন হয়েছে। মাসব্যাপি এই টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৪ অক্টোবর...
নগরীর শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী সৃজনশীল পণ্য ও বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আক্টোবর) নগরের শাহী ঈদগাহ মাঠে সিলেট উইমেন চেম্বার আয়োজিত...