কানাইঘাটে অসচ্ছল শিক্ষার্থীর পাশে ইউএনও, কিনে দিলেন একাদশ শ্রেণির সব বই

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাটে আর্থিক অসচ্ছলতার কারণে একাদশ শ্রেণির বই কিনতে না পারা শিক্ষার্থী ইনসাফুল আলম আকাশের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান বিভাগের প্রয়োজনীয় সব বই কিনে আকাশের হাতে তুলে দেন তিনি।

আকাশ কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের চরিপাড়া গ্রামের বাসিন্দা। এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করলে সে সিলেট সরকারি কলেজে ভর্তির সুযোগ পায়।

তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই কেনা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।

বিষয়টি ইউএনও সুমাইয়া ফেরদৌসের নজরে এলে তিনি দ্রæত উদ্যোগ নেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের সব বই কিনে আকাশের হাতে তুলে দেন ইউএনও।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে আর্থিক সংকটের মধ্যেও আকাশের উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা হলো। শিক্ষার্থীর পড়াশোনার পথ সহজ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এসএ/সিলেট