সুনামগঞ্জে চেয়ার কোচকে স্লিপার বানিয়ে জরিমানা ৩ লাখ

post-title

ছবি সংগৃহীত

অনুমোদন ছাড়াই চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরের অভিযোগে তিন পরিবহনের ম্যানেজারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জলিলপুর এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-৯-এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন- বেঙ্গল পরিবহনের মো. রাতুল (৩৫), ইম্পেরিয়াল পরিবহনের মুরাদ (২৪) এবং ইউরো কোচের অনিক চন্দ্র দেবনাথ (২৬)। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯ জানায়, অভিযানে নিবন্ধিত বাসের মূল কাঠামো ও আসন বিন্যাস অনুমোদন ছাড়া পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন পরিবহন প্রতিনিধিকে জরিমানা করা হয়।

এসআরবি-৯’র অতিরিক্ত পুলিশ সুপার  (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, অনুমোদন ছাড়া বাসের মূল কাঠামো বা আসন বিন্যাস পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট