মহানগরে পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি রাজু আহমদ মুরাদ ওরফে মুরাদ আহমদ রাজুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন টিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানা পুলিশের সঙ্গে শাহপরাণ (রহ.) থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার মামলা নং-১৫, তারিখ ৩০ ডিসেম্বর ২০২৪, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারার মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজু আহমদ মুরাদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, রাজু আহমদ মুরাদ দক্ষিণ সুরমা থানার জিআর-৬১/২০১৫, দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৮, তারিখ-১২/০৪/২০১৫, দায়রা নং-১৯৭৪/১৭ সংক্রান্তে ধারা-৩৯৬ এর যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী এবং দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫ তারিখ-২৫/০৪/২০১৫ ধারা-৩৯৪ পেনাল কোড, জিআর-৬৮/২০১৫ এর পলাতক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। এছাড়াও তিনি এসএমপি শাহপরাণ (রা:) থানার মামলা নং-২৩, তারিখ-২৮/০৪/২০২৫ইং, ধারা-মানব পাচার ও প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর চার্জশীটভুক্ত আসামী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।



এসএ/সিলেট