সিলেটে জেলা প্রশাসনের অভিযানে দুই...
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ...
ছবি সংগৃহীত
সিলেটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৩১ জন মাদকসেবী ও অনলাইন জুয়াড়ি আটক হয়েছেন।
অভিযানটি পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল বাছিত মোল্লা। সিলেট মহানগরের কতোয়ালি, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে আটক ৩১ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এবিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ও আব্দুল বাছিত মোল্লা জানান, সিলেটে মাদকমুক্ত পরিবেশ গড়তে এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে।
এসএ/সিলেট
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ...
দক্ষিণ সুরমা থানার কদমতলী ফল মার্কেট থেকে মো. জসিম উদ্দিন (২১) নামের এক যুবককে আটক করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে অবৈধ পথে...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন...
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের আম্বরখানা সরকারি কলোনি (মনিপুরী) খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত...
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার ২০২৬-২৮ বর্ষের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের...