রাতভর জেলা প্রশাসনের অভিযান, ৩১ মাদকসেবী-জুয়াড়ি আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৩১ জন মাদকসেবী ও অনলাইন জুয়াড়ি আটক হয়েছেন।

অভিযানটি পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল বাছিত মোল্লা। সিলেট মহানগরের কতোয়ালি, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে আটক ৩১ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এবিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ও  আব্দুল বাছিত মোল্লা জানান, সিলেটে মাদকমুক্ত পরিবেশ গড়তে এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে।

এসএ/সিলেট