সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে পরিচালিত বিশেষ অভিযানে ৭৬ পিস নিষিদ্ধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রাজনগর, জালুয়াবাদ, শাহপুর, ছাতিয়াইন বাজার ও বিভিন্ন প্লাবনভূমিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫৬ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ২০ পিস কারেন্ট জালসহ মোট ৭৬ পিস নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। বিকালে উপজেলা পরিষদের পুকুর পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুর রহমান ও গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুর রহমান জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজননক্ষম মাছ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
হবিগঞ্জের মাধবপুর ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর ড্রাইভার হোটেলের এলাকা থেকে পাচারের সময় ২৮ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া নামে এক মাদক পাচারকারীকে আটক ও...
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও বাংলাদেশি রাবারসহ একটি বাইসাইকেল জব্দ করেছে। শুক্রবার (৩ জুলাই) রাত এ তথ্য...
হবিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে আনা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১০৩ টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও...