সুস্থ-সবল মানুষের মতো প্রতিবন্ধীদেরও...
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুস্থ-সবল মানুষের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরও...
ছবি সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুস্থ-সবল মানুষের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরও খেলাধুলায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, বরং আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক বিকাশ, সামাজিক সম্পৃক্ততা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা হিসেবে নয়, বরং দক্ষ ও সম্ভাবনাময় মানবসম্পদ হিসেবে দেখতে হবে। তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হলে প্রতিবন্ধী ব্যক্তিরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য বয়ে আনতে সক্ষম হবে।
গত ৬ জুলাই সোমবার দুপুরে নগর ভবন কার্যালয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিসিবি’র পরিচালক মনোনীত হওয়ায় সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, ফুলকলি ফুড প্রডাক্ট সিলেট অঞ্চলের ডিজিএম জসিম উদ্দিন, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ নাঈম, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রতিবন্ধী মানুষের পক্ষে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ অতিথিবৃন্দ।অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রতিবন্ধী ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার, স্থানীয় প্রশাসন, ক্রীড়া সংগঠন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহŸান।
এসএ/সিলেট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুস্থ-সবল মানুষের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরও...
গোলাপগঞ্জ পৌর শহরে প্রকাশ্যের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় যুবলীগ নেতা অপু খান বদইকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও মেহনতি মানুষের সামগ্রিক কল্যাণ ও...
কানাইঘাটের দরিদ্র কিশোর শ্রমিক আহাদ আহমদ (১৬) হত্যা মামলার প্রধান আসামী সায়েম আহমদ (২৩) আদালতে আত্মসমর্পনের পর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় শিক্ষা, সংস্কৃতি ও মেধার ক্ষেত্রে সিলেট দেশের অন্যতম অগ্রগামী অঞ্চল ছিল। সময়ের...