পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প...
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান...
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি আমাদের প্রত্যেকের সামাজিক ও নৈতিক দায়িত্ব। একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে হাওর, বনাঞ্চল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। উন্নয়নের নামে যেন প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, পর্যটন উন্নয়নের ক্ষেত্রেও পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ করা জরুরি, যেন প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন থাকে। পরিবেশ দূষণের অন্যতম কারণ শব্দদূষণ। অপ্রয়োজনীয় ও উচ্চ শব্দের হর্ন ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে শিল্পায়ন, নগরায়ন ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব বিবেচনায় নিয়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকার, বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবীর এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
এসএ/সিলেট
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...
ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে...
মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পার্কের সামনে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ ভাসমতি চালসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।...
হজরত শাহজালাল (রহ.) মাজারসহ সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট...