হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখা...
হবিগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১০৩ টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।
বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাবের পেছনের মাঠে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাধবপুর জাল বাজারের একটি গুদাম থেকে ৬০টি চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়।
এছাড়া পৃথক সময়ে হাওর এলাকায় পরিচালিত অভিযানে আরও ৪৩টি জাল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১০৩টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল ব্যবহার করে নির্বিচারে মাছ আহরণের ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার এ ধরনের জাল নিষিদ্ধ করেছে।
তিনি আরও বলেন, দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
হবিগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মো. কামাল উপজেলার চিমটিবিল খাস...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনে দেশটির সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) একটি প্রচেষ্টা...
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মো. কাউসার মিয়া (৩২) নামে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায়...
হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া নামে এক যুবককে আটক করে। পরে গণপিটুনি দিয়ে মাথা ন্যাড়া করার পর জুতার...