নগরীতে ডাকাতি প্রস্তুতি, দস্যুতা ও ছিনতাইসহ ১০ মামলার আসামি তপু গ্রেপ্তার

post-title

ছবি : সংগৃহীত

নগরীতে পুলিশের অভিযানে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার মো. আলী আকবর তপু মিয়ার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, ছিনতাই ও চুরিসহ মোট ১০টি মামলা এবং একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে নগরের রংমহল টাওয়ারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

পুলিশ জানায়,  গ্রেপ্তার তপু মিয়ার পিতার নাম মৃত মো. টিপু মিয়া। তাঁর স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া (অংশ), বড়পাড়া এলাকায়। বর্তমানে তিনি নগরের কোতোয়ালী থানাধীন দর্শন দেউড়ী এলাকায় বসবাস করেন। 

পুলিশ জানায়, তপু মিয়ার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এসএ/সিলেট