সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী...
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ...
ছবি সংগৃহীত
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখা।
সোমবার রাত সাড়ে ৯টায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ ধন্যবাদ জানানো হয়।
সিলেট জেলা শাখার সহ-সভাপতি দিলীপ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সহ-সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি প্রমথেশ দত্ত, সহ-সভাপতি ও জাতীয়তাবাদী দল বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মো. রমজান আলী, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি ধ্রুব জ্যোতি দাস, সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দিন, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কার্যনির্বাহী সদস্য বদরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আলফাজ হোসেন, আব্দুল বাছিত এবং জাতীয়তাবাদী দল বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক মো. জামাল আহমদসহ সাধারণ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি পে-স্কেল বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেতন কমিশনে দায়িত্বে থাকা সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বর্তমানে পে-স্কেল বাস্তবায়নের সাথে যুক্ত মন্ত্রিপরিষদ ও সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে পরিষদের পক্ষ থেকে ধন্যবাদা জানানো হয়।
এ ছাড়া নতুন পে-স্কেল চালুর দাবিতে যেসকল সরকারি কর্মচারী সংগঠনের নেতা ও সাধারণ কর্মচারীরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন, তাঁদের প্রতিও গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিলেট জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ বলেন, এ সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে এবং কাজের গতিশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
এসএ/সিলেট
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ৪৮ বছরের ইতিহাস হলো ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি...
নগরীতে পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৩৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশের ট্রাফিক...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর...
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন...